মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক 
১৫ অক্টোবর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

দিনাজপুরে বিজিবির অভিযানে উদ্ধার ৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি, হস্তান্তর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে

 

দিনাজপুরে চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা ৩২ দশমিক ১৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ অক্টোবর) আদালতের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মূর্তিটি হস্তান্তর করে।

 

এর আগে গত ১১ আগস্ট দিনাজপুর সদর থানার চাতরাপাড়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় একজনকে আটক করার পাশাপাশি ৩২ দশমিক ১৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মূর্তি দিনাজপুর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

 

তবে থানায় মূর্তিটি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সেটি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর হেফাজতে রাখা হয়।

পরবর্তী সময়ে গত ৭ অক্টোবর দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত সদর, উদ্ধার করা বিষ্ণু মূর্তিটি কাস্টোডিয়ান, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুরের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসরণ করে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার করা প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র পাচার ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

 

দেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ জাতীয় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। উদ্ধার করা বিষ্ণু মূর্তিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মধ্য দিয়ে এর সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের পথ সুগম হলো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে নজরদারীতে ৮৬ মণ্ডপ*

১

টেকনাফে সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

২

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৩

কালিয়াকৈরে বিভিন্ন অভিযানে ২৩ যুবকের বিনাশ্রম কারাদণ্ড

৪

কালিয়াকৈরে অভিযান চালিয়ে হোটেল থেকে নারী পুরুষ সহ ৩৯ জন আটক

৫

পঞ্চগড়ে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদকে সংবর্ধনা

৬

দিনাজপুরে বিজিবির অভিযানে উদ্ধার ৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি, হস্তান্তর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে

৭

কার সহযোগিতায় এখনো আওয়ামী লীগের কিলার সাহাদত নিরাপদ আছেন

৮

পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৯

সিদ্ধিরগঞ্জ পুলে অটোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা

১০

ফুলছড়ির উদাখালি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান টিটু মিয়া

১১

মিঠামইনে জলমহাল ও সরকারী পুকুরে পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠান

১২

দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

১৩

সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

১৪

বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে সরকারের নতুন উদ্যোগ, বেশি দামে বিদ্যুৎ কেনায় কড়াকড়ি

১৫

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তল উদ্ধারসহ আটক ৪

১৭

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন

১৮

প্রশাসক নয়, শিক্ষক হয়ে ক্লাসরুমে ইউএনও, সেরা পাঁচ শিক্ষার্থীকে উপহার

১৯

জাপানি ঋণের শর্ত শিথিলে টোকিওকে ঢাকার প্রস্তাব

২০