স্বপ্নের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাগেরহাটের রামপালের এক তরুণের পদচারণা। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে গর্বিত করেছেন নিজের জন্মভূমি রামপালসহ পুরো বাগেরহাটকে।
তিনি রবিউল ইসলাম রবি—বাগেহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।
তাঁর পথচলা কেবল সাফল্যের গল্প নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক সংগ্রাম, প্রতিকূলতা আর নিজের লক্ষ্যে অবিচল থাকার ইতিহাস। রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামি হওয়া এবং কারাবরণের অভিজ্ঞতা পেরিয়ে তিনি এগিয়ে গেছেন নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান যুক্তরাজ্যের লন্ডনে। তবে দেশের প্রতি ভালোবাসা আর নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে কখনোই শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।
এরই প্রমাণ মেলে জাতীয় সংসদ নির্বাচনের সময়। বাগেরহাট-৩, রামপাল-মংলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে লন্ডন থেকে দেশে ফিরে আসেন তিনি।
শিক্ষার জন্য বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তাঁর এই ফিরে আসা—এমনটাই উঠে আসে তাঁর পথচলার গল্পে।
সেই পথচলায় এবার যুক্ত হয়েছে এক নতুন অর্জন।
গত ২৩ অক্টোবর, শুক্রবার, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের লটারপাখট সেন্টার ফর ইন্টারন্যাশনাল ল-এ অনুষ্ঠিত হয় Fourth Lauterpacht Centre Conference on International Dispute Settlement শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
আন্তর্জাতিক আইন ও বিরোধ নিষ্পত্তিবিষয়ক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, আইনজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে রবিউল ইসলাম রবির অংশগ্রহণ তাঁর অভিজ্ঞতার ঝুলিতে যোগ করেছে নতুন মাত্রা।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একাডেমিক প্রতিষ্ঠানের এই আন্তর্জাতিক আঙিনায় তাঁর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের খবর রামপালবাসীর জন্য।
আর এই অর্জনকে ঘিরে তাঁর নিজ এলাকা ও শুভানুধ্যায়ীদের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও গর্বের অনুভূতি। তাঁদের প্রত্যাশা, এই অভিজ্ঞতা তাঁকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
আমাদের প্রতিনিধির সঙ্গে স্কাইপে কথা বলতে গিয়ে রবিউল ইসলাম রবি জানান, দেশের জন্য, বিশেষ করে নিজের এলাকার মানুষের জন্য তিনি কিছু করতে চান। এ জন্য তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
তাঁর এই বক্তব্যে ফুটে উঠেছে নিজের শিকড়ের প্রতি টান এবং এলাকার মানুষের জন্য কাজ করার প্রত্যাশা।
রামপাল-মংলার মানুষের প্রত্যাশা—শিক্ষা, অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে একদিন তিনি দেশের মাটিতে ফিরে আসবেন। নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
কারণ, একজন মানুষের অর্জন তখনই আরও অর্থবহ হয়ে ওঠে, যখন সেই অর্জনের আলো ছড়িয়ে পড়ে নিজের পরিবার, সমাজ, জন্মভূমি ও দেশের মানুষের মাঝে
ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রবিউল ইসলাম রবির এই অংশগ্রহণ কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি রামপালের তরুণ প্রজন্মের জন্যও হতে পারে অনুপ্রেরণার এক নতুন অধ্যায়।
সংগ্রাম থেকে সম্ভাবনা, প্রবাস থেকে আন্তর্জাতিক অঙ্গন—আর সবকিছুর কেন্দ্রে নিজের দেশের মানুষের জন্য কিছু করার প্রত্যাশা।
রবিউল ইসলাম রবির আগামীর পথচলা হোক আরও সমৃদ্ধ, আরও সাফল্যমণ্ডিত। তাঁর অর্জনে গর্বিত হোক রামপাল, সমৃদ্ধ হোক বাংলাদেশ।
রামপালের রবিউল ইসলাম রবির জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
No tags found for this post.
মন্তব্য করুন