সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, গ্রেপ্তার নয় মামলার পলাতক আসামি

কক্সবাজার ও বান্দরবানসহ পার্শ্ববর্তী এলাকায় অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। অভিযানে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নয়টি মামলার আসামি আব্দুল মাবুদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযানটি পরিচালিত হয়। এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগমের ছেলে।

 

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে নয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

 

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সাংগঠনিক কার্যক্রম জোরদারে এনসিপির সভা

১

সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, গ্রেপ্তার নয় মামলার পলাতক আসামি

২

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আটক

৩

চিফ হুইপের নির্দেশে পাথরঘাটায় অভিযান, দুই দিনে আটক ৪০

৪

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

৫

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

৬

বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

৭

গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ছেলে বাড়ি ফিরে পান দুর্গন্ধ, দরজা ভেঙে মরদেহ উদ্ধার পুলিশের

৮

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ 

৯

ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

১০

রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু 

১১

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

১২

মা,বাবা,ফেলে রেখে চলে যায়  নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

১৩

পঞ্চগড়ে মাদক কারবারি ‘বাবু’র ঘরের খাটের নিচে মিলল মাদক

১৪

ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রামপালের রবিউল ইসলাম রবি

১৫

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

১৬

সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে

১৭

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

এমপির বক্তব্যের শেষে ইউএনওর হাততালি, নিজেকে দাবি করলেন বিএনপির লিডার

১৯

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

২০