‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

চিফ হুইপের নির্দেশে পাথরঘাটায় অভিযান, দুই দিনে আটক ৪০

 

‎

‎বরগুনার পাথরঘাটায় মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে থানা-পুলিশ। গত ২২ ও ২৩ অক্টোবর পৃথক অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলও জব্দ করা হয়।

‎

‎পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎

‎এরপর শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নে অনলাইন জুয়াবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযানে আরও ১৯ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।

‎

‎এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি পাথরঘাটাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

‎

‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমের বক্তব্য অনুযায়ী, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন: আইজিপি

১

নিষেধাজ্ঞায় থমকে সাগর, কান্না জেলে পাড়ায়! ২২ দিন আয় বন্ধ, মান্নান-সাগরের মাথায় হাত

২

গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ

৩

নোয়াখালীর বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই; পুলিশের হাতে উদ্ধার

৪

টেকনাফে সাংগঠনিক কার্যক্রম জোরদারে এনসিপির সভা

৫

সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, গ্রেপ্তার নয় মামলার পলাতক আসামি

৬

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আটক

৭

চিফ হুইপের নির্দেশে পাথরঘাটায় অভিযান, দুই দিনে আটক ৪০

৮

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

৯

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

১০

বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

১১

গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ছেলে বাড়ি ফিরে পান দুর্গন্ধ, দরজা ভেঙে মরদেহ উদ্ধার পুলিশের

১২

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ 

১৩

ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

১৪

রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু 

১৫

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

১৬

মা,বাবা,ফেলে রেখে চলে যায়  নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

১৭

পঞ্চগড়ে মাদক কারবারি ‘বাবু’র ঘরের খাটের নিচে মিলল মাদক

১৮

ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রামপালের রবিউল ইসলাম রবি

১৯

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

২০