মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)- এর পৃথক দুটি অভিযানে ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সিংহর এলাকায় অভিযান চালায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন বৈরচুনা বিওপির সদস্যরা।
সীমান্ত পিলার ৩৩৫/৭-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে একই উপজেলার রনসিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে দানাজপুর বিওপির সদস্যরা।
সীমান্তের মেইন পিলার ৩৪০ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন