বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭ জন

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি।

আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এই ভোটের অধিকার ভুলুণ্ঠিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদী ও খুনি শেখ হাসিনা পালিয়ে থেকে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। এখনও তাদের এই ষড়যন্ত্র সফল হতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে। বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আখড়াবাজার সেতু সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, আপনারা মনে করছেন দুটি বাস পুড়িয়ে আর একটি ককটেল ফেলে জনগণকে ভয় দেখাতে পারবেন। আপনাদের সাবধান করে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের যেভাবে দেশ থেকে তাড়িয়েছে, সেই দু-একজন যারা আছেন, প্রয়োজনে তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। এখন দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন। আমরা প্রস্তুত আছি। আপনাদের আইনের আওতায় এনে জনগণ যে বিচার করবে, সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বিচারের আওতায় আপনারা আসবেন।

সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক ও নাজমুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মারুফ মিয়া এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জেলা শহরের ঐতিহাসিক রথখোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও খন্ড খন্ড মিছিলে স্লোগানমুখরিত ছিলো কিশোরগঞ্জ শহর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

পীরগঞ্জ সীমান্তে দুই অভিযানে মাদক উদ্ধার

বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে কত?

নক্ষত্রের পতন, মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা জেমস স্লোয়েন

শচীনের রেকর্ড পেছনে ফেলে রুটের ইতিহাস, সামনে শুধু কোহলি

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী

জামতলীতে শিশু রুহি হত্যা: নারকেল বাগান থেকে মরদেহ উদ্ধার, আটক ৩

পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু

১২

কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা

১৩

কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

১৪

ফুলবাড়ীতে মাদক বিক্রেতার হামলায় আহত ব্যক্তিদের সংবাদ সম্মেলন

১৫

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী

১৬

আরকান বা নামাজের ছেফত ছয়টি

১৭

সিলেট-সুনামগঞ্জের সুরের আকাশে নতুন নক্ষত্র: মনসুর সানী

১৮

উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

১৯

ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি

২০