জে হাসান, সুনামগঞ্জ, সিলেট:
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

সিলেট-সুনামগঞ্জের সুরের আকাশে নতুন নক্ষত্র: মনসুর সানী

জে হাসান, সুনামগঞ্জ, সিলেট: ফোক গান ও মরমি সাধনার রাজধানীখ্যাত সুনামগঞ্জের কালজয়ী সুরের আবহ আজ আরও গতিশীল, আরও প্রাণবন্ত। যে পলিমাটি যুগ যুগ ধরে কালজয়ী সাধকদের ভাব ও সুরে সিক্ত হয়েছে, সেই উর্বর ধারাতেই এবার এক নতুন স্পন্দন তৈরি করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গুণী সন্তান, তরুণ ফোক ও মরমি গীতিকবি মুনসুর সানী। নিজের সুর ও কথায় এবং দরদী ভাবসংগীতের অপূর্ব পরিবেশনায় সিলেট-সুনামগঞ্জ ছাড়িয়ে গোটা দেশের ফোক গানপ্রেমীদের মনে এক অনন্য স্থান তৈরি করে নিয়েছেন এই শিল্পী।

​সুরমা ও কুশিয়ারা বিধৌত হাওরপাড়ের এই সুনামগঞ্জ মূলত বাংলা ফোক গান ও মরমি দর্শনের প্রধান কেন্দ্রবিন্দু। এই পবিত্র মাটিতেই জন্ম নিয়েছেন ভাবুক পুরুষ হাসন রাজা, ধামাইল গানের অমর স্রষ্টা রাধারমণ দত্ত, বিশ্বজনীন বাউল ভাবধারার রূপকার বাউল সম্রাট শাহ আবদুল করিম, এবং সুরের নিভৃত সাধক দুর্বিন শাহ-এর মতো কালজয়ী পথপ্রদর্শকেরা।

​সেই ঐতিহ্যবাহী সুরধারার মশাল জ্বালিয়ে রেখেছিলেন কালজয়ী সাধক কামাল পাশা, মরমি কবি আর্কুম শাহ, সুফি সাধক সৈয়দ শাহনুর, মরমি গীতিকার গিয়াস উদ্দিন এবং সাম্প্রতিক সময়ে তরুণদের হৃদয়ে গভীর দাগ কেটে যাওয়া পাগল হাসান।

​জামালগঞ্জের সন্তান মুনসুর সানী এই সুবিশাল সুর-ঐতিহ্যেরই এক সার্থক ও আধুনিক বাহক। সিলেটের আঞ্চলিক মাটি ও মানুষের গানকে তিনি সাজাচ্ছেন নিজের মৌলিক সুর ও কথায়। শিকড় ও মাটির গভীর টান ধরে রেখেও ফোক গানকে যেভাবে তিনি নতুন ভঙ্গিতে উপস্থাপন করছেন, তা সব বয়সের—বিশেষ করে তরুণ প্রজন্মের—শ্রোতাদের দারুণভাবে আকর্ষিত করছে।

​সংগীতবোদ্ধাদের মতে, পূর্বসূরি সাধকদের রেখে যাওয়া অমর সুরভী ও মরমি চেতনাকে বুকে ধারণ করে মুনসুর সানী নিজস্ব প্রতিভায় যে স্বকীয় পরিচয় গড়ে তুলেছেন, তা ফোক গানের রাজধানী সুনামগঞ্জের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে। জামালগঞ্জের এই কৃতি সন্তানের মাধ্যমে বাংলা ফোক গান ও মরমি ধারা নতুন এক দিগন্তে ছড়িয়ে পড়ুক—এমনটাই প্রত্যাশা সংগীত অনুরাগী কোটি মননশীল শ্রোতার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

২

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, মারধর করে আসামি ছিনতাই; আটক ৪ নারী

৩

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

৪

সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনার দাবি জানিয়েছেন কাজী ছাব্বীর

৫

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

৭

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

৮

বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

৯

ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা, সফল আয়োজনের লক্ষ্যে নেতাকর্মীদের নানা পরামর্শ

১০

হাড়িভাসার ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী বুলবুলের নির্বাচনী উঠান বৈঠক

১১

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর

১২

বগুড়ার সান্তাহারে ডিএনসির অভিযান: ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৪

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৫

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ মিনি ট্রাকের হেলপার গ্রেপ্তার, চালক পলাতক

১৬

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

১৭

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

১৮

টেকনাফে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

১৯

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

২০