মীর মোঃ রাকিব হাসান ! বগুড়া জেলা প্রতিনিধি:
৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬ জন

বগুড়ার সান্তাহারে ডিএনসির অভিযান: ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া (নতুন বাজার) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. হাফিজুল ইসলাম জাম্বু (৪১)-এর নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়ির দক্ষিণ পাশের পূর্বমুখী শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং পৃথক একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সান্তাহার পৌরসভার আদর্শপাড়া (নতুন বাজার) এলাকার মো. হাফিজুল ইসলাম জাম্বু (৪১), পিতা মো. রুহুল আমিন এবং লকু পশ্চিম কলোনি, বশীপুর এলাকার মো. সুমন চৌধুরী (৩২), পিতা মো. নাজিম উদ্দিন চৌধুরী। তাঁদের দুজনকেই মাদকসংক্রান্ত তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

২

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, মারধর করে আসামি ছিনতাই; আটক ৪ নারী

৩

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

৪

সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনার দাবি জানিয়েছেন কাজী ছাব্বীর

৫

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

৭

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

৮

বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

৯

ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা, সফল আয়োজনের লক্ষ্যে নেতাকর্মীদের নানা পরামর্শ

১০

হাড়িভাসার ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী বুলবুলের নির্বাচনী উঠান বৈঠক

১১

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর

১২

বগুড়ার সান্তাহারে ডিএনসির অভিযান: ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৪

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৫

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ মিনি ট্রাকের হেলপার গ্রেপ্তার, চালক পলাতক

১৬

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

১৭

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

১৮

টেকনাফে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

১৯

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

২০