বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
৪ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

ইটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত।

 

কিশোরগঞ্জের ইটনায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে নিঝুম আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিঝুম আক্তার লাইমপাশা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে লাইমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৪ নভেম্বর) বিকালে লাইমপাশা গ্রামে প্রাইভেট পড়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল নিঝুম। পথে লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে নিঝুম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. আয়শা সিদ্দিকা জ্যোতি জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল। নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়েছিল। কিশোরগঞ্জে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত।

১

বগুড়ায় ডিবির অভিযানে অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬ মোবাইল ফোন জব্দ

২

বাজিতপুরে নার্সের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

পার্বতীপুরে ডিবির অভিযানে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার চোরচক্রের দুই সদস্য

৪

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া

৫

হাড়িভাসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল

৬

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

৭

পঞ্চগড় মাসে ২০ দিনই তালাবদ্ধ থাকে কমিউনিটি ক্লিনিক: ভোগান্তিতে সাধারণ মানুষ।

৮

দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান: ৫ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

৯

টেকনাফে হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫ রামদা

১০

রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

১১

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মনি ও সহযোগী গ্রেপ্তার

১২

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১

১৩

ঝিকরগাছায় ফ্যামিলিকার্ড তথ্য সংগ্রহকারীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

১৪

সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৬ লাখ টাকা

১৫

ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস: প্রতিবন্ধী জীবন মিয়ার অন্তহীন কষ্টের এক জীবন-যাত্রার সংগ্রাম এক পা হারিয়েও থেমে নেই তার জীবন যাত্রা

১৬

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১৭

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

১৮

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

১৯

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

২০