বিশেষ প্রতিবেদক:
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

কক্সবাজার যাওয়ার পথে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা বার্ষিক ভ্রমণের জন্য বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথে জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন—যাওয়াৎ, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাঁদের বার্ষিক ভ্রমণ বাতিল করে বরিশালের উদ্দেশে ফিরে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ-চাঁদার পর দালালের বিরুদ্ধেও অভিযোগের ডিজিটাল প্ল্যাটফর্ম

দেবিদ্বারে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এমপির চিঠি

দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ: কৌশল বদলাচ্ছে এনসিপি

কক্সবাজার যাওয়ার পথে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

উৎসবমুখর হাল খাতার রঙে গ্রাম বাংলার নৌকাবাইচ

চট্টগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের নামে শতাধিক মানুষের টাকা নেওয়ার অভিযোগ

৪২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ভারতীয় মদ উদ্ধার, আটক ১

ফুলতলা–অভয়নগর সীমান্তে বাগান থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

কাহারোলে ডিবির অভিযান: ৩৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

হরিণাকুণ্ডু’তে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

১১

আমিতো জানতাম না যে বিপিএল হবে না: বললেন প্রতিমন্ত্রী

১২

ফের কমেছে সোনার দাম

১৩

আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান : শাবনূর

১৪

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৫

ফ্যাটি লিভার ধরা পড়েছে? ৬ ব্যায়ামে মিলবে উপকার

১৬

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান

১৮

৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১৯

বাংলাদেশী মেয়ে মুক্তার তৈরি কেকে মাতোয়ারা পুর্তগালের লিসবন

২০