মোঃ আশরাফুল ইসলাম
৯ অক্টোবর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

ফুলবাড়ী সরকারি কলেজে অশ্রুসিক্ত বিদায়

 

দীর্ঘ সাড়ে পাঁচ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত নয়নে ফুলবাড়ী সরকারি কলেজ ছাড়লেন বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান। প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের সবাই। বিদায়ের মুহূর্তে অনেকের চোখে ছিল অশ্রু, ভারী হয়ে উঠেছিল পুরো আয়োজনের পরিবেশ।

 

৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষক হিসেবে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন মো. মতিউর রহমান। দীর্ঘদিনের শিক্ষকতায় শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠে তার আন্তরিকতা ও মায়া-মমতার সম্পর্ক। সহকর্মীদের সঙ্গেও গড়ে ওঠে পারিবারিক বন্ধনের মতো সম্পর্ক।

 

গত ৪ অক্টোবর তার বদলির আদেশ আসে। পরে ৭ অক্টোবর রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এর একদিন পর ৮ অক্টোবর ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা পরিবারের উদ্যোগে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে প্রিয় শিক্ষককে সম্মান জানানো হয়। একপর্যায়ে তাকে বিদায় জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেক শিক্ষক-শিক্ষার্থী। কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দীর্ঘদিনের স্নেহ, ভালোবাসা ও স্মৃতির কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

 

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক পল্লাদ চন্দ্র রায়, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. মঞ্জুরুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, শিক্ষক মতিউর রহমান শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা, স্নেহ ও সহযোগিতামূলক মনোভাব তাকে সবার কাছে আপন করে তুলেছিল। কর্মস্থল বদল হলেও তার দেওয়া শিক্ষা ও ভালোবাসার স্মৃতি শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

 

বিদায়বেলায় আবেগাপ্লুত মো. মতিউর রহমানও ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই কলেজে কাটানো সময় ও এখানকার মানুষগুলোর ভালোবাসা তার শিক্ষকতা জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১

হাইয়েস গাড়ি থেকে আলামত উদ্ধার, ১২ জনের সাজা

২

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

৩

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৪

বগুড়ায় বিশ্ব নদী দিবসে করতোয়া নদী রক্ষায় মানববন্ধন

৫

নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান  মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১

৬

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার : নেপথ্যে ওসি

৭

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা ও মদ উদ্ধার

৮

আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৯

মিঠামইনে চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

১০

উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা, চালক আটক

১১

রামপালে ক্যান্সার স্ক্রিনিং সেবার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

১২

বিভিন্ন স্লোগানে দমদমিয়ায় মানববন্ধন, জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি

১৩

উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা, চালক আটক

১৪

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই, খোকা এমপি স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৫

টেকনাফে চুরি মামলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই সন্দেহভাজন গ্রেপ্তার

১৬

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৭

​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা:—পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

‎পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা ‎

১৯

নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

২০