মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান
২৪ অক্টোবর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

কালিয়াকৈরে অটোরিকশা শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট,ওসি মানবিক হস্তক্ষেপে স্বাভাবিক

 

গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চরম হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ এনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা চালক শ্রমিক। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সুত্রাপুর বোর্ডঘর এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত চালক তাদের অটোরিকশা মহাসড়কের মাঝে আড়াআড়ি করে রেখে স্লোগান দিতে থাকেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ ১০ কিলোমিটার জুড়ে আটকা পড়ে। এক পাশের লেন ফাঁকা থাকলেও অবরোধের কারণে কোনো গাড়ি চলতে পারেনি। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী, নারী, শিশু ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চরম ভোগান্তিতে পড়ে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে হাইওয়ে পুলিশ নানাভাবে হয়রানি করে আসছে। মাঝে মধ্যে অটোরিকশা আটক করে ডাম্পিং করা হয় এবং মামলা দিয়ে ২৬০০ টাকা আদায় করা হয়।প্রতিবাদ করলেই ডাম্পিংয়ের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী অটোচালক কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি কিস্তি তুলে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছি। হাইওয়ে পুলিশ শুধু শুধু রাস্তায় হয়রানি করে। প্রতিবাদ করলে রিকশা ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এর প্রতিকার চাই। আমরা গরিব, দিন আনি দিন খাই। প্রতিদিন আটক করলে সংসার চলবে কীভাবে?

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম। তিনি উত্তেজিত শ্রমিকদের মাঝে গিয়ে অত্যন্ত মানবিক ও কঠোর ভাষায় বক্তব্য দেন।ওসি বলেন,এভাবে রাস্তা বন্ধ করা ঠিক না। এটা প্রতিবাদ করার সঠিক নিয়ম না। আপনারা গরিব মানুষ, আপনাদের কষ্ট আমি বুঝি। এই বিষয়টা আমি সরকারের কাছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাগজে-কলমে লিখে জানিয়ে দেব। সরকার একটা ব্যবস্থা নেবে। আপনাদের দায়িত্ব আমি নিলাম। এই চেয়ারম্যান সাহেব আপনাদের খোঁজখবর নেবে। দয়া করে বাবারা, আপনারা রাস্তাটা ছেড়ে দিন। হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে।

এ সময় উপস্থিত স্থানীয় একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান বলেন, আমাদের ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ। তিনি মানবিক কারণে আপনাদের গরিব মানুষের দায়িত্ব নিয়েছেন। এরকম ওসির প্রয়োজন, এরকম পুলিশের প্রয়োজন। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে ওসি সাহেবের কথার উপর ভরসা করে রাস্তা ক্লিয়ার করে দেন।

পরে ওসি মো. শহিদুল ইসলামের আশ্বাস এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় প্রায় এক ঘণ্টা পর চালকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তারিখ ২৩-১০-২৬

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সাংগঠনিক কার্যক্রম জোরদারে এনসিপির সভা

১

সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, গ্রেপ্তার নয় মামলার পলাতক আসামি

২

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আটক

৩

চিফ হুইপের নির্দেশে পাথরঘাটায় অভিযান, দুই দিনে আটক ৪০

৪

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

৫

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

৬

বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

৭

গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ছেলে বাড়ি ফিরে পান দুর্গন্ধ, দরজা ভেঙে মরদেহ উদ্ধার পুলিশের

৮

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ 

৯

ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

১০

রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু 

১১

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

১২

মা,বাবা,ফেলে রেখে চলে যায়  নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

১৩

পঞ্চগড়ে মাদক কারবারি ‘বাবু’র ঘরের খাটের নিচে মিলল মাদক

১৪

ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রামপালের রবিউল ইসলাম রবি

১৫

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

১৬

সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে

১৭

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

এমপির বক্তব্যের শেষে ইউএনওর হাততালি, নিজেকে দাবি করলেন বিএনপির লিডার

১৯

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

২০