বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
২ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে সোমবার (২ রা নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে অভিভাবক সমাবেশ, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের জন্য দুপুরের খাবারের আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনের উদ্বোধন , বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ সহ নতুন কুঁড়ির উদ্বোধন করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট কাউছারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট কাউছারুল আলম ভূঁইয়া সহ শিক্ষকগন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন , বশির আহমেদ ( দশম শ্রেনী) , অর্পিতা সুত্রধর ( নবম শ্রেনী) , এরশাদুল হক ( সদস্য সচিব উপজেলা যুব দল) , মোঃ শাপলু মিয়া ( সভাপতি ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় সংসদ) ,মোঃ আইয়ুব আলী ( সাধারণ সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি) , বাবু অজিত বিশ্বাস ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়) , মোঃ ধন মিয়া ( অভিভাবক সদস্য) , মোঃ শামসুজ্জামান ভূঁইয়া রিটু ( সাবেক সভাপতি ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়) , মোঃ ইব্রাহীম মিয়া ( সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড) , মোঃ স্বপন মিয়া ( সাংগঠনিক সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি) , মোঃ ওমর ফারুক ভুঁইয়া ( সাবেক সভাপতি ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়) , মোঃ মিজানুর রহমান ( একাডেমী সুপার ভাইজার মিঠামইন ) , প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন, মোহাম্মদ সোহরাব মিয়া ( শিক্ষক)। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রীদের অভিভাবক সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন, এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগন সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দুপুরের খাবারের একটি স্থায়ী ক্যান্টিনের উদ্বোধন করেন । উদ্বোধন শেষে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান মন্ত্রীর ঘোষিত নতুন কুঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ শিক্ষক শিক্ষার্থীরা ক্যান্টিনে মধ্যাহ্ন ভোজ শেষে বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এর পূর্বে প্রধান অতিথি সহ বিদ্যালয়ের বর্তমান সভাপতি, দাতা সদস্যগন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথি বলেন, মিঠামইনে যোগদানের পর এ পর্যন্ত ৫ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের দুপুরের খাবারের জন্য ক্যান্টিন উদ্বোধন করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে মিঠামইনে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্যান্টিনের ব্যবস্থা করা হবে। অভিভাবকরা জানান, হাওরে এই প্রথম কোন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের খাবারের ব্যবস্থা করা একটি বিরল ঘটনা। মিঠামইনের ইউএনও সাহেবের আন্তরিকতার কারণে ক্যান্টিন চালু করার সুযোগ হয়েছে। অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ক্যান্টিনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাক্তিগত ভাবে ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। তিনি ছাড়াও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী ৫ হাজার, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জমিদাতা শামসুজ্জামান ভুঁইয়া রিটু ১০ হাজার, ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্যরা ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। বিদ্যালয়ের সাবেক সভাপতি ওমর ফারুক ভুঁইয়া ৫ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন।

 

 

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ

১

সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!

২

শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

৩

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:

৪

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৫

বগুড়ার কাহালুতে দুই পুকুরে বিষ প্রয়োগ, ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৬

ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে শুরু রাস্তা সংস্কারের কাজ, বারদ্রোন মিত্র ময়দান থেকে বটতলা পর্যন্ত ঢালাইয়ের উদ্যোগ

৭

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

৮

পঞ্চগড়ে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

৯

হরিপুর সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় মাদক উদ্ধার

১০

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, পালাল কারবারিরা

১১

মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান

১২

অর্থাভাবে থমকে আছে আয়েশা সিদ্দিকার চিকিৎসা! বাঁচার আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের মুখের দিকে

১৩

গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য

১৪

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪

১৫

বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

১৬

বড়লেখায় জিন্নী হুজুরের নামে প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

১৭

পদ্মফুলের কুঁড়িতে হাইল হাওরের গল্প

১৮

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাস লালন ও হলফনামায় জালিয়াতির অভিযোগ: মুহাম্মদ সাইদুর রহমানের সংবাদ সম্মেলন

২০