সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, পালাল কারবারিরা

 

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে টেকনাফ থানাধীন বড়ইতলি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এলাকায় অভিযান চালান। একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

 

কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা যায়নি।

 

জব্দ করা মাদক ও যানবাহনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ

১

সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!

২

শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

৩

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:

৪

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৫

বগুড়ার কাহালুতে দুই পুকুরে বিষ প্রয়োগ, ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৬

ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে শুরু রাস্তা সংস্কারের কাজ, বারদ্রোন মিত্র ময়দান থেকে বটতলা পর্যন্ত ঢালাইয়ের উদ্যোগ

৭

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

৮

পঞ্চগড়ে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

৯

হরিপুর সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় মাদক উদ্ধার

১০

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, পালাল কারবারিরা

১১

মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান

১২

অর্থাভাবে থমকে আছে আয়েশা সিদ্দিকার চিকিৎসা! বাঁচার আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের মুখের দিকে

১৩

গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য

১৪

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪

১৫

বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

১৬

বড়লেখায় জিন্নী হুজুরের নামে প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

১৭

পদ্মফুলের কুঁড়িতে হাইল হাওরের গল্প

১৮

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাস লালন ও হলফনামায় জালিয়াতির অভিযোগ: মুহাম্মদ সাইদুর রহমানের সংবাদ সম্মেলন

২০