মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:
২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:

 

নেত্রকোণা জেলার মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিয়শ্রী হতে দৌলতপুর পর্যন্ত কাঁচা রাস্তার বিভিন্ন বড় বড় গর্তে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে। রোজ সোমবার (২-নভেম্বর ২০২৬) এই রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তিয়শ্রী থেকে দৌলতপুর পর্যন্ত এই কাঁচা রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছিল। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি ও কাদা জমে জনসাধারণের চলাচল প্রায় বন্ধ হয়ে যেত এলাকার মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ উদ্যোগে শ্রমিক নিয়ে রাস্তাটির গর্তে মাটি ভরাট ও মেরামতের সিদ্ধান্ত নেন মাওলানা সাইফুল ইসলাম।

এলাকাবাসী জানান, তিয়শ্রী ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং অবহেলিত এলাকাগুলোর সড়ক যোগাযোগের উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। শুধু রাস্তার গর্তে মাটি ভরাটই নয়, এর আগে তিনি তিয়শ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধুবাওয়ালা গ্রামে এবং কৃষকের উদ্দেশ্যে ও বৈঠাখালী হাওরের মাঝখানে,হাওরাঞ্চলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে নিজ অর্থায়নে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করেছেন। নির্বাচন সামনে রেখে প্রচারণার পাশাপাশি তাঁর এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা ও সাড়া জেগেছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এই রাস্তার বড় বড় গর্তগুলোর কারণে প্রতিদিন শত শত মানুষ কষ্ট করে যাতায়াত করতেন। সাধারণ মানুষের এই কষ্ট দেখে আমি আমার সাধ্যমতো নিজ অর্থায়নে ও উদ্যোগে পাহারপুর ব্রিজের মুখে এবং বাগজানের কাঁচা রাস্তায় মাটি ও সুরখি দিয়ে ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। আমি ৬নং তিয়শ্রী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি তিয়শ্রী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

রাস্তার গর্তগুলো ভরাট ও মেরামত হওয়ার ফলে দৌলতপুর ও তিয়শ্রী এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাওলানা সাইফুল ইসলামের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ

১

সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!

২

শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

৩

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:

৪

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৫

বগুড়ার কাহালুতে দুই পুকুরে বিষ প্রয়োগ, ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৬

ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে শুরু রাস্তা সংস্কারের কাজ, বারদ্রোন মিত্র ময়দান থেকে বটতলা পর্যন্ত ঢালাইয়ের উদ্যোগ

৭

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

৮

পঞ্চগড়ে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

৯

হরিপুর সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় মাদক উদ্ধার

১০

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, পালাল কারবারিরা

১১

মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান

১২

অর্থাভাবে থমকে আছে আয়েশা সিদ্দিকার চিকিৎসা! বাঁচার আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের মুখের দিকে

১৩

গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য

১৪

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪

১৫

বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

১৬

বড়লেখায় জিন্নী হুজুরের নামে প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

১৭

পদ্মফুলের কুঁড়িতে হাইল হাওরের গল্প

১৮

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাস লালন ও হলফনামায় জালিয়াতির অভিযোগ: মুহাম্মদ সাইদুর রহমানের সংবাদ সম্মেলন

২০