বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
৫ নভেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আবারো যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের শেখ রহমান

আবারো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এই বিজয়ে জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় গ্ৰামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। জর্জিয়া অঙ্গরাজ্যের ড্রিস্ট্রিক্ট ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিজয়ী হয়েছেন শেখ মুজাহিদুর রহমান চন্দন। প্রাথমিক হিসাবে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে ১৯ শে মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। শেখ মুজাহিদুর রহমান চন্দনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ ৫ আসনের এমপি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। মুজাহিদুর রহমান চন্দন জর্জিয়ার প্রথম মুসলিম ও বাংলাদেশী বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যেটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি পরিচিত শেখ রহমান নামে । এদিকে ৫ ম বারের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছেন এমন খবরে খুশিতে তার মা সৈয়দা হাজেরা খাতুন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, আমার ছেলে একদিন আমেরিকার রাষ্ট্রপতি হবে । মুজাহিদুর রহমান চন্দনের ছোট ভাই বাংলাদেশ জাতীয় সংসদের এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বড় ভাইয়ের এই বিজয়ে আমরা আনন্দিত। আমি , আমার মা সহ সবাই তার জন্য অপেক্ষা করছে। এ মাসের শেষের দিকে তিনি বাংলাদেশ আসবেন। ১৯৮১ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন। গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান ইকবাল। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আমেরিকা থেকে ছোটে এসে ছিলেন শেখ মুজাহিদুর রহমান চন্দন।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ

১

আবারো যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের শেখ রহমান

২

ফুলবাড়ীতে (আরআরএমইপি-)শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন 

৩

‘বর্তমান রাষ্ট্রব্যবস্থা মানবতাবিধ্বংসী’ ভেতর-বাইরের শত্রু রুখে মানবতার রাষ্ট্র গড়ার ডাক

৪

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

৫

চকরিয়ায় ৪০ বছর বয়সী নারী নিখোঁজ, মায়ের অপেক্ষায় অশ্রুসিক্ত দুই সন্তান

৬

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক ​ 

৭

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৮

ইটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত।

৯

বগুড়ায় ডিবির অভিযানে অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬ মোবাইল ফোন জব্দ

১০

বাজিতপুরে নার্সের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

পার্বতীপুরে ডিবির অভিযানে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার চোরচক্রের দুই সদস্য

১২

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া

১৩

হাড়িভাসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল

১৪

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

১৫

পঞ্চগড় মাসে ২০ দিনই তালাবদ্ধ থাকে কমিউনিটি ক্লিনিক: ভোগান্তিতে সাধারণ মানুষ।

১৬

দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান: ৫ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

১৭

টেকনাফে হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫ রামদা

১৮

রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

১৯

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মনি ও সহযোগী গ্রেপ্তার

২০