নুশরাত রুমু, নোয়াখালী :
১১ নভেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

নোয়াখালীতে শিশুর মরদেহ উদ্ধার, হত্যা ও নির্যাতনের সন্দেহে মানববন্ধন

 

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নুহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শারীরিক নির্যাতন কিংবা ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে হানতির বাড়ির রাস্তার পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তার মৃত্যু হয়েছে।

 

নিহত তাইবা ইলহাম নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের বাসিন্দা। সে সদর উপজেলার মহতাপুর গ্রামে অবস্থিত মহতাপুর নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বাড়ির কাছেই ওই মাদ্রাসায় পড়াশোনা করত নুহা। সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পর দুপুরের বিরতিতে বাড়িতে আসে। পরে আবার মাদ্রাসায় ফিরে যায়। বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

 

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

অন্যদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) মাগরিবের নামাজের পর শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

২

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

৩

ফ্লাওয়ার অব গড ( দেবতার ফুল) বা ডায়ান্থাস ফুল: রঙের বৈচিত্র্যে মুগ্ধতা, সৌন্দর্যে অনন্য

৪

টেকনাফে অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

৫

বগুড়া মহানগরের মালতীনগরে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারীসহ ৫ জন আহত

৬

কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা 

৭

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ট্যাপেন্ডল-ফেন্সিডিলজাতীয় মাদক উদ্ধার

৮

চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

৯

উখিয়ায় একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

১১

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া কি মাদক কারবারিদের হটস্পটে পরিণত হচ্ছে

১২

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬; মশা নিধনে কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১৩

নোয়াখালীতে শিশুর মরদেহ উদ্ধার, হত্যা ও নির্যাতনের সন্দেহে মানববন্ধন

১৪

সন্তানের সুস্থতার আশায় উদ্বিগ্ন বাবা সাংবাদিক শিহাব উদ্দিন- একটি শিশুর আরোগ্যে সবার কাছে দোয়ার আকুল আবেদন

১৫

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

১৬

ফুলের রাজধানী গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

১৮

জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

১৯

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

২০