মীর মোঃ রাকিব হাসান
১১ নভেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬; মশা নিধনে কার্যকারিতা নিয়ে প্রশ্ন

 

বগুড়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। সরকারি হিসাবে ডেঙ্গুতে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

 

শহরের রহমাননগর, মালতিনগর, জলেশ্বরীতলা, কাটনারপাড়া ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ফগার মেশিন দিয়ে নিয়মিত ধোঁয়া ছিটানো হলেও মশার উপদ্রব কমছে না। দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন নগরবাসী।

 

রহমাননগর এলাকার বাসিন্দা সাংবাদিক মতিউল ইসলাম সাদী জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যও আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আশপাশের অনেক বাড়িতেও একাধিক ডেঙ্গু রোগী রয়েছেন বলে তিনি জানান।

 

হাসপাতালভিত্তিক তথ্যে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ২৬ জন এবং টিএমএসএস হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ধুনটে ২৪৬ জন ও শেরপুরে ২০৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, লোকবল সংকট থাকলেও প্রতিদিন ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধন এবং লার্ভা ধ্বংসের কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত রয়েছে। অবহেলার অভিযোগ সঠিক নয়।

 

অন্যদিকে, বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে হবে।

 

ডেঙ্গুর বিস্তার রোধে এখন শুধু ফগার মেশিনে ধোঁয়া ছিটানো নয়, মশার প্রজননস্থল ধ্বংস, আক্রান্ত এলাকাভিত্তিক নজরদারি এবং মশা নিধন কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন নগরবাসী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

২

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

৩

ফ্লাওয়ার অব গড ( দেবতার ফুল) বা ডায়ান্থাস ফুল: রঙের বৈচিত্র্যে মুগ্ধতা, সৌন্দর্যে অনন্য

৪

টেকনাফে অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

৫

বগুড়া মহানগরের মালতীনগরে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারীসহ ৫ জন আহত

৬

কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা 

৭

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ট্যাপেন্ডল-ফেন্সিডিলজাতীয় মাদক উদ্ধার

৮

চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

৯

উখিয়ায় একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

১১

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া কি মাদক কারবারিদের হটস্পটে পরিণত হচ্ছে

১২

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬; মশা নিধনে কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১৩

নোয়াখালীতে শিশুর মরদেহ উদ্ধার, হত্যা ও নির্যাতনের সন্দেহে মানববন্ধন

১৪

সন্তানের সুস্থতার আশায় উদ্বিগ্ন বাবা সাংবাদিক শিহাব উদ্দিন- একটি শিশুর আরোগ্যে সবার কাছে দোয়ার আকুল আবেদন

১৫

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

১৬

ফুলের রাজধানী গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

১৮

জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

১৯

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

২০