সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ কয়লা সংকট কাটিয়ে উৎপাদন বাড়ানোর পর হঠাৎ কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে, কয়লা সংকটের কারণে এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের পর বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির (PGCB) তথ্য অনুযায়ী, রবিবার বিকেল ৩টার দিকে দেখা যায়, দুপুর ১টা থেকে আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বেড়ে প্রায় ৮৪৬ মেগাওয়াটে পৌঁছেছে। এর আগে গত বুধবার থেকে কেন্দ্রটি থেকে গড়ে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির উৎপাদন আরও কমে যায় এবং দেশে লোডশেডিং বেড়ে যায়। রোববার বন্ধ ইউনিটটি চালু হওয়ার পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে শুরু করে আদানি।

তবে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আগেই রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রটি সম্প্রতি কয়লা সংকটের কারণে উৎপাদন কমিয়ে দিয়েছিল। বর্তমানে কেন্দ্রে কয়লার মজুত রয়েছে এবং দুই ইউনিট মিলিয়ে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এর মধ্যে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মোঃ জহুরুল ইসলাম বলেন, আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ করা হয়েছে।

রামপালের বন্ধ ইউনিটটি কবে নাগাদ চালু হতে পারে—জানতে চাইলে তিনি বলেন, ইউনিট বন্ধ করার পর সেটি ঠান্ডা হতে (কুল ডাউন) সময় লাগে। এরপর সম্ভবত ভারত থেকে দুজন প্রকৌশলী আসবেন। এখনই ইউনিটটি চালুর সময়সীমা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুদিন পর এ বিষয়ে ধারণা পাওয়া যাবে। বর্তমানে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

রামপালের একটি ইউনিট বন্ধ এবং আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর এই পরিস্থিতিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য কতটা বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

টেকনাফে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত

বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, যৌন উত্তেজক সিরাপ-ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল উদ্ধার

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

হরিপুর-পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

১০

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

১১

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

১৩

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

১৪

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

১৫

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

১৬

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

১৭

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

১৯

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

২০