সাদ্দাম হোসেন সাজ্জাদ :
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা

সাদ্দাম হোসেন সাজ্জাদ : জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে কক্সবাজারের টেকনাফে রোড শো ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দমদমিয়া থেকে এ কর্মসূচির রোড শো শুরু হয়। ‘Road Show and Drama for Ending Gender-Based Violence (GBV)’ শীর্ষক কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, যুব শান্তি চ্যাম্পিয়ন (Youth Peace Champion), Peacebuilder-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোড শোটি দমদমিয়া, জাদিমুরা, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, আলী আকবর পাড়া ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী-পুরুষের সমান মর্যাদা, পারস্পরিক সম্মান এবং নিরাপদ সমাজ গড়ার বিভিন্ন বার্তা তুলে ধরেন।

পরে মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক পরিবেশন করা হয়। নাটকের মাধ্যমে পরিবার ও সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক, এর নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণদের ভূমিকা তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন Unity for Development & Opportunity of Youth (UDOY)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সোহেল, কোষাধ্যক্ষ এনায়েত উল্লাহ, সহ-সভাপতি জিয়াবুন নাহার, কো-ফাউন্ডার মিলন ও বেলাল উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।

এ ছাড়া ActionAid Bangladesh-এর প্রতিনিধি সুমাইয়া সুমা, SHED-এর প্রতিনিধি আসিফ তাইজুল, স্থানীয় সংগঠন SHAY-এর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এলাকার Youth Peace Champion ও Peacebuilder-রা অংশ নেন।

আয়োজকেরা জানান, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসম্পৃক্ত এ ধরনের কর্মসূচির মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

UDOY-এর আয়োজনে এবং SHED ও ActionAid Bangladesh-এর সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যের ডাক জাহিদ-খৈয়মের

১

২৬ লাখ টাকাসহ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিল্যাব কর্তৃপক্ষ

২

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

৩

ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

৪

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

৫

রংপুরে মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু

৬

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৯৭ হাজার টাকার মাদকদ্রব্য আটক।

৭

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা

৮

অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

৯

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা দিল যুবকরা

১০

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১২

টেকনাফে মানবপাচারের চেষ্টা ভণ্ডুল, ১৭ জন উদ্ধার

১৩

জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

১৪

ফুুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্রপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, পাবনায় শিক্ষক গ্রেপ্তার

১৬

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১৭

রংপুরে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

১৮

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

১৯

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

২০