সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

 

কক্সবাজারের টেকনার সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট থেকে ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ অভিযান চালায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।

তিনি জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল ও মাছ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যের ডাক জাহিদ-খৈয়মের

১

২৬ লাখ টাকাসহ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিল্যাব কর্তৃপক্ষ

২

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

৩

ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

৪

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

৫

রংপুরে মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু

৬

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৯৭ হাজার টাকার মাদকদ্রব্য আটক।

৭

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা

৮

অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

৯

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা দিল যুবকরা

১০

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১২

টেকনাফে মানবপাচারের চেষ্টা ভণ্ডুল, ১৭ জন উদ্ধার

১৩

জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

১৪

ফুুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্রপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, পাবনায় শিক্ষক গ্রেপ্তার

১৬

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১৭

রংপুরে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

১৮

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

১৯

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

২০