গোপালগঞ্জ প্রতিনিধি:
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সাধারণ গ্রাহক ও যানবাহনচালকেরা। তাদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধির প্রভাব এরই মধ্যে দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবহন ব্যয়ে পড়তে শুরু করেছে। এতে সংসারের খরচ বাড়ার পাশাপাশি কৃষি ও পণ্য পরিবহন ব্যয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

দাম বাড়ার পর টুঙ্গিপাড়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশন ও পাম্পে আগের তুলনায় যানবাহনের উপস্থিতি কমে গেছে। নেই আগের মতো দীর্ঘ সারি। পাম্পসংশ্লিষ্টরা বলছেন, যানবাহন আসছে ঠিকই, তবে অধিকাংশ ক্রেতাই আগের তুলনায় কম পরিমাণে জ্বালানি কিনছেন।

টুঙ্গিপাড়ার ফিলিং স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। মাঝেমধ্যে কয়েকটি যানবাহন তেল নিতে এলেও দীর্ঘ সময় অপেক্ষার দৃশ্য চোখে পড়েনি। পাম্পকর্মীরাও অনেকটা অলস সময় পার করছেন।

যানবাহনচালকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের দাম বাড়লে শুধু গাড়ি চালানোর খরচই বাড়ে না, এর প্রভাব পড়ে যাত্রী ও পণ্য পরিবহনেও। আয় না বাড়লেও ব্যয় বাড়ছে। ফলে বাড়তি খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন কৃষকেরাও। কৃষিকাজে সেচ, জমি প্রস্তুত, ফসল পরিবহনসহ নানা কাজে ডিজেলের ব্যবহার রয়েছে। বিদ্যুৎ ও কৃষি উপকরণের বাড়তি খরচের সঙ্গে নতুন করে ডিজেলের দাম বৃদ্ধি তাদের উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

টুঙ্গিপাড়ার কৃষক আব্দুল কাশেম বলেন, ‘কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়াই কঠিন। এর মধ্যে ডিজেলের দাম বাড়লে সেচ ও পরিবহন ব্যয় বাড়বে। শেষ পর্যন্ত এই বাড়তি খরচ কৃষকের ওপরই চাপবে।’

গ্রাহকদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়লে এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। পণ্য পরিবহন খরচ বাড়লে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে, যার চাপ শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ ভোক্তাদের।

তাদের দাবি, দেশের সামগ্রিক অর্থনীতি, কৃষি উৎপাদন, পরিবহন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হোক।

জ্বালানি তেলের বাড়তি দামের এই চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলে এবং তারা কীভাবে তা সামাল দেন—এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

১

ফুুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্রপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২

মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, পাবনায় শিক্ষক গ্রেপ্তার

৩

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৪

রংপুরে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

৫

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

৬

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

৭

মারণাস্ত্র নয়, কূটনীতি হোক পরিবর্তনের হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান

৮

অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ: ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

৯

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

১০

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

১২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

১৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

১৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

১৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

১৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

১৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

১৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

২০