সাদ্দাম হোসেন সাজ্জাদ :
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

১৬ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প এলাকাগুলোতে একযোগে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের ৮০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগসহ বিভিন্ন অপরাধে ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

১৬ এপিবিএন সূত্র আরও জানায়, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং ছয়জনকে মোবাইল কোর্টে দণ্ড দেওয়াসহ মোট সাতজনকে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

১০

পীরগঞ্জ সীমান্তে দুই অভিযানে মাদক উদ্ধার

১১

বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে কত?

১২

নক্ষত্রের পতন, মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা জেমস স্লোয়েন

১৩

শচীনের রেকর্ড পেছনে ফেলে রুটের ইতিহাস, সামনে শুধু কোহলি

১৪

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী

১৫

জামতলীতে শিশু রুহি হত্যা: নারকেল বাগান থেকে মরদেহ উদ্ধার, আটক ৩

১৬

পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

১৭

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু

২০