সাদ্দাম হোসেন সাজ্জাদ :
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে শান্তি, সামাজিক সম্প্রীতি ও পরিচ্ছন্নতা বিষয়ে যুব নেতৃত্বাধীন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হ্নীলার আলী আকবরপাড়ায় মেঘনা ইয়ুথ পিস ক্যাফের উদ্যোগে নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘Youth-Led Community Clean-Up for Peace and Social Cohesion’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ছিল র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিটি SHED ও ActionAid Bangladesh-এর উদ্যোগে এবং European Union-এর সহ-অর্থায়নে অনুষ্ঠিত হয়।

বিকেল ২টায় নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মৌলভীবাজার স্টেশন ঘুরে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের নিচে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেঘনা পিস ক্যাপের পিস চ্যাম্পিয়ন সাগরিকা আক্তার ও মাজিবুল হক বাপ্পি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জালাল আহমদ।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক সাদ্দাম হোসেন সাজ্জাদ, পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফাত, পিস বিল্ডার কাকান দাস, পেনু রাখাইন ও আব্দুর রহমান, SHAY-এর প্রতিনিধি বোরহান উদ্দিন এবং পিস বিল্ডার সোহেল রানা।

আলোচনা শেষে ইয়ুথ পিস বিল্ডাররা বিদ্যালয়ের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একটি ডাস্টবিন স্থাপন করা হয় এবং এর চাবি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পরে কক্সবাজার থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানোই কর্মসূচির মূল লক্ষ্য।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

১০

পীরগঞ্জ সীমান্তে দুই অভিযানে মাদক উদ্ধার

১১

বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে কত?

১২

নক্ষত্রের পতন, মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা জেমস স্লোয়েন

১৩

শচীনের রেকর্ড পেছনে ফেলে রুটের ইতিহাস, সামনে শুধু কোহলি

১৪

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী

১৫

জামতলীতে শিশু রুহি হত্যা: নারকেল বাগান থেকে মরদেহ উদ্ধার, আটক ৩

১৬

পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

১৭

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু

২০