বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ :
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ: ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওসি, সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৩টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, দুপুর ২টা পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য হাস্পাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কয়েকজনকে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। এবারও সর্বোচ্চ দরদাতা হলেও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য তিনি (সৈয়দ সাঈদ আহমদ) স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন। এমনকি আজ তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকেরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

১

ফুুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্রপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২

মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, পাবনায় শিক্ষক গ্রেপ্তার

৩

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৪

রংপুরে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

৫

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

৬

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

৭

মারণাস্ত্র নয়, কূটনীতি হোক পরিবর্তনের হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান

৮

অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ: ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

৯

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

১০

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

১২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

১৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

১৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

১৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

১৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

১৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

১৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

২০