শাশছুদ্দোহা, রংপুর প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে রংপুরে মাসব্যাপী(রংপুর বিভাগের) সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রংপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান,( সাজু)। অধ্যক্ষ, মাহিগঞ্জ কলেজ, রংপুর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব ধ্রুবক রাজ, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক।প্রায়সকল সাংবাদিক বৃন্দ তাদের দক্ষতা একে অপরের সঙ্গে শেয়ার করেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাই, সাংবাদিকতার নীতিমালা এবং অনলাইন সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।অনুষ্ঠানটি অত্যান্ত প্রানো বন্ধ হয়ে উঠেছিল বলে সকলি মনে করেন।
No tags found for this post.
মন্তব্য করুন