বিএনপির বিক্ষোভ সমাবেশে জাহিদ-খৈয়ম।পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে তাঁরা এসব কথা বলেন।
সমাবেশের মূল বিষয় ছিল পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন- সংগ্রামের পর ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের পছন্দের দলকে রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব দিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বৈরাচারী শাসনের পর দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়ীত্ব বিএনপির নেতৃত্বে বর্তমান সরকার গ্রহণ করেছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মানুষ ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতাসহ বিভিন্ন অধিকার ফিরে পাওয়ার যে অভিজ্ঞতা পেয়েছে, তা নষ্ট হতে দেওয়া হবে না। যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করতে চান, তাঁদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ তাঁদের গ্রহণ করলে তাঁদের কোনো আপত্তি নেই। তবে মানুষের জানমাল ও দেশের অর্থনীতির ক্ষতি হলে তা মেনে নেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের পাশাপাশি রাজপথে আসার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, এ দেশের মানুষ রাজপথের আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের ইতিহাস জানে। অতীতের অন্যায় ও সহিংসতার বিচার দেশের মাটিতেই হবে বলেও তিনি বক্তব্য দেন।
প্রধান বক্তার বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব পেয়েছে। দিনাজপুরের মানুষও দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন, হামলা ও মামলার বিরুদ্ধে আন্দোলন করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে দলের ৩১ দফার ভিত্তিতে কাজ করার কথা বলা হয়েছে।
এ প্রক্রিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন বক্তব্য দেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল ও মো. হাসানুজ্জামান উজ্জ্বল।
জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী সমাবেশে উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও মো. নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার এবং কোষাধ্যক্ষ আনিসুর রহমান বাদশাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল এবং কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু বক্তব্য দেন।
এ ছাড়া রংপুর বিভাগীয় কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হীরা, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসু খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জোবায়দুল রহমান, দিনাজপুর জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. খলিল, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন এবং পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা দেশের শান্তি, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য এড়িয়ে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তাঁরা।
তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্থান: ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ, দিনাজপুর।
No tags found for this post.
মন্তব্য করুন