সাদ্দাম হোসেন সাজ্জাদ :
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়ের (২৫)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৯ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটের দিকে কুতুপালং ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালায় সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ জুবায়েরকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ, বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অস্ত্র থাকার কথা জানালে বসতঘরের শয়নকক্ষসংলগ্ন ডাইনিং কক্ষে থাকা একটি প্লাস্টিকের টেবিলের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান বের করে দেওয়া হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর তথ্যমতে, গ্রেপ্তার জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য অনুযায়ী, তিনি উখিয়ার আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

২

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

৩

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

৪

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

৫

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

৬

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

৭

সাপের কামড়ে আইসিইউতে রাবি শিক্ষার্থী, প্রশাসন ভবন ঘেরাও

৮

ইমেজ সংকটে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল

৯

বাগেরহাটের মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক ৩

১০

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১১

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যের ডাক জাহিদ-খৈয়মের

১২

২৬ লাখ টাকাসহ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিল্যাব কর্তৃপক্ষ

১৩

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১৪

ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

১৫

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

১৬

রংপুরে মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু

১৭

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৯৭ হাজার টাকার মাদকদ্রব্য আটক।

১৮

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা

১৯

অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

২০