সৈয়দ জালিস মাহমুদ, (বাগেরহাট) প্রতিনিধি:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

বাগেরহাটের মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক ৩

সৈয়দ জালিস মাহমুদ, (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ৭ বছরের এক শিশু কন্যাকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম মুসলিমা (৭)। সে উপজেলার কচুড়িয়া দক্ষিণ পাড়া এলাকার ইসলাম শেখের মেয়ে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে মুসলিমা বাড়ির পাশে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত আনুমানিক ৭টা ৩০ টার দিকে একই এলাকার মোসলেম শেখের ছেলে জাহাঙ্গীর শেখের (৬০) পানের বরজের উত্তর পাশে একটি সুপারি বাগানে খোজাখুজির এক পর্যায়ে সেখানে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তার ভেতর থেকে অর্ধ-গলাকাটা অবস্থায় শিশু মুসলিমার নিথর দেহ উদ্ধার করে স্হানীয়রা।

ঘটনার বিবরণ দিয়ে নিহত শিশুর পিতা ইসলাম শেখ অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দিলে বড় ধরনের ক্ষতি করা হবে বলে তাকে একাধিকবার হুমকিও দেওয়া হয়। দাবি করা চাঁদা না পেয়েই জাহাঙ্গীর ও তার সহযোগীরা ক্ষোভে তার অবুঝ শিশু কন্যাকে গলা কেটে হত্যা করে লাশ বস্তাবন্দী করে বাড়ির পাশে পান বরজে ফেলে রেখে গেছে বলে তিনি দাবি করেন।

বিকাল থেকেই নিখোঁজ থাকার পর বেলা ৪টায় শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্বজনদের কান্নাকাটি ও চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে যান এবং নৃশংস এই ঘটনার দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত জাহাঙ্গীর শেখের বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে অভিযুক্তের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

সংবাদ পেয়ে মোল্লাহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) আটক করা হয়েছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

ঘটনার খবর পেয়ে এ্যাডশনাল ডিআইজি খুলনা, পুলিশ সুপার বাগেরহাট, সার্কেল এসপি এবং পিবিআই ওসি সরজমিন পরিদর্শনে আসেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে উদ্বোধন হলো সান্তাহার জংশনের ফুটওভার ব্রিজ, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

২

কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

৩

উৎসবমুখর পরিবেশে বোদায় অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’

৪

নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে  ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

৫

ভ্যান গাড়ি ঘিরে বালুখালী ক্যাম্পে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

৭

পরিবহন নৈরাজ্য বন্ধে ত্রিপক্ষীয় ঐক্যের ডাক হুমায়ুন কবিরের

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না!

৯

সোনাতলায় স্কুল থেকে ফ্যান চুরি তথ্য দিলে মিলবে পুরুষ্কার

১০

পাট রপ্তানিতে ফিরছে সুদিন, দুই মাসে আয় বেড়েছে ৩৭ শতাংশ

১১

কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু

১২

বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

১৩

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

১৪

৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক

১৫

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১৬

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

১৭

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

১৮

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

১৯

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

২০