আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রতিনিধি (পঞ্চগড়)
শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’।
আজ ২৮/০৯/২০২৬ ইং (সোমবার) সকালে মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটির উদ্যোগে এ দাবা খেলার আয়োজন করা হয়। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে প্রচলিত দাবার নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
তারা জানান, প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রায়, সাংগঠনিক সম্পাদক মো. আসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম এবং মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, আটোয়ারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার বর্মন। এছাড়া সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট সবুজ হোসাইন উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডশিপ চেস কার্নিভালে সভাপতিত্ব করেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. তোবারক হোসেন।
আয়োজকরা বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাকে কেন্দ্র করে এমন আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতে ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’ পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আরও বেশি খেলোয়াড়, ক্রীড়ানুরাগী ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ত করে খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
No tags found for this post.
মন্তব্য করুন