সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
১২ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ ভরি স্বর্ণালংকারসহ লুট ১০ লাখ টাকার মালামাল

বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাসার বারান্দা ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

 

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, খুলনা পরমাণু বিজ্ঞানের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম ও সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি দীর্ঘদিন ধরে সৈয়দমহল্লা গ্রামের আমেরিকাপ্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

 

বুধবার দিবাগত রাতের কোনো একসময় চোরচক্র বাসার বারান্দার গ্রিল ও জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, দুটি চুড়ি ও একটি স্বর্ণের চেইনসহ মোট পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ছাড়া ঘরের বিভিন্ন জিনিসপত্র ও মালামালও চুরি হয়েছে।

 

ভুক্তভোগী শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁরা বাসার অন্য একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ কারণে চুরির বিষয়টি তাঁরা টের পাননি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখতে পেয়ে বিষয়টি ফকিরহাট থানা পুলিশকে জানান। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চুরির ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

২

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৩

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

৪

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

৫

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

৬

ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ ভরি স্বর্ণালংকারসহ লুট ১০ লাখ টাকার মালামাল

৭

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

৮

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

৯

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১০

শ্রীমঙ্গলে তরমুজ চাষের নতুন সম্ভাবনা, আগামী মৌসুমে ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা

১১

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে

১৩

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

১৪

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১৫

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

১৬

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৭

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

১৮

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

১৯

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

২০