কালীগঞ্জ প্রতিনিধিঃ
১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের পূর্বাচল স্বাধীনতা চত্বরের বিএনপির দলীয় কার্যালয় হতে সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খাঁন (জয়), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন নাসিম, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ প্রমূখ।

এসময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাক্তার আলী হোসেন, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হারুন রশীদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ জাহান, ওয়ার্ড যুবদল নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মো. লিটন মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধরণ সম্পাদক মো. শরিফ মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, স্থাণীয় পাগলা বাবুর্চী রেষ্টুরেন্ট, গ্রামীণ বিলাস রেষ্টুরেন্ট ও পিজ্জা ষ্টুডিওতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মীরা নিয়মিত বসে সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনা করে। তারা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

২

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৩

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

৪

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

৫

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

৬

ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ ভরি স্বর্ণালংকারসহ লুট ১০ লাখ টাকার মালামাল

৭

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

৮

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

৯

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১০

শ্রীমঙ্গলে তরমুজ চাষের নতুন সম্ভাবনা, আগামী মৌসুমে ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা

১১

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে

১৩

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

১৪

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১৫

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

১৬

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৭

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

১৮

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

১৯

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

২০