আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি :
১২ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

শ্রীমঙ্গলে তরমুজ চাষের নতুন সম্ভাবনা, আগামী মৌসুমে ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা

চা-বাগান, পাহাড় আর সবুজ প্রকৃতির জন্য পরিচিত শ্রীমঙ্গলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। প্রচলিত ফসলের পাশাপাশি এবার উচ্চমূল্যের বিদেশি জাতের তরমুজ চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষক। অনুকূল আবহাওয়া ও মাটির উপযোগিতায় তরমুজের ভালো ফলন হওয়ায় এ চাষ ঘিরে আশাবাদী হয়ে উঠেছে কৃষি বিভাগ। আগামী মৌসুমে উপজেলায় তরমুজ চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

 

উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের কৃষক মুরাদ মিয়া এক একর জমিতে ‘ব্ল্যাক কুইন’ ও ‘ইয়োলো ড্রাগন’ জাতের তরমুজ চাষ করে প্রায় ৯ হাজার ফল পেয়েছেন। তাঁর এ সাফল্য শ্রীমঙ্গলে তরমুজ চাষের সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে।

 

বুধবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামে মুরাদ মিয়ার তরমুজের ক্ষেত পরিদর্শন করেন। এ সময় তিনি ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের লাভজনক ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর বলেন, শ্রীমঙ্গলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রচলিত ফসলের বাইরে এসে কৃষক মুরাদ মিয়া এক একর জমিতে ব্ল্যাক কুইন ও ইয়োলো ড্রাগন জাতের তরমুজ চাষ করে যে সাফল্য পেয়েছেন, তা প্রশংসনীয়। নিবিড় পরিচর্যা ও সঠিক মাঠ ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে প্রায় ৯ হাজার তরমুজের ফলন পাওয়া গেছে।

 

তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে শস্য বহুমুখীকরণের দিকে এগিয়ে যেতে হবে। ইয়োলো ড্রাগন ও ব্ল্যাক কুইন জাতের তরমুজ সুস্বাদু, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং দেখতে আকর্ষণীয়। সাধারণ জাতের তুলনায় এসব তরমুজের বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

উজ্জ্বল সূত্রধর আরও বলেন, তরমুজের ভালো ফলন নিশ্চিত করতে সুষম সার প্রয়োগ, পরিমিত সেচ, পানি নিষ্কাশন ও ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের বিষয়ে কৃষককে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ইছবপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হয়েছে। মুরাদ মিয়ার এই উদ্যোগ অন্য কৃষকদেরও লাভজনক ফল চাষে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন বলেন, লাভজনক ফসল হিসেবে সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষ হয়ে থাকে। উচ্চমূল্যের ফসল হওয়ায় কৃষকেরা বিভিন্ন জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। শ্রীমঙ্গলে এবার আগাম শীতকালীন ফসল হিসেবে দুই হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। ফলন ও বাজার সম্ভাবনা বিবেচনায় আগামী মৌসুমে উপজেলায় তরমুজ চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলের মাটি ও আবহাওয়া কৃষির বহুমুখীকরণের জন্য বেশ উপযোগী। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর সুযোগ রয়েছে। মুরাদ মিয়ার তরমুজ চাষের সাফল্য এ ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত। কৃষকেরা এ ধরনের চাষে আগ্রহী হলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। শ্রীমঙ্গলে তরমুজ চাষের এ সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

২

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৩

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

৪

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

৫

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

৬

ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ ভরি স্বর্ণালংকারসহ লুট ১০ লাখ টাকার মালামাল

৭

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

৮

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

৯

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১০

শ্রীমঙ্গলে তরমুজ চাষের নতুন সম্ভাবনা, আগামী মৌসুমে ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা

১১

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে

১৩

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

১৪

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১৫

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

১৬

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৭

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

১৮

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

১৯

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

২০