মীর মো: রাকিব হাসান
১২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

বগুড়ায় গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধানের লক্ষ্যে স্বনির্ভর ও কার্যকর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই এ আইন পুনঃপ্রবর্তনের বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি চালু হলে গ্রামের ছোটখাটো সমস্যা স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব হবে। এতে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বাড়বে এবং গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এ পদ্ধতি পুনঃপ্রবর্তন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রাম সরকার আইন বাতিল করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও এ আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন।

 

রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠন নিয়ে বক্তব্য ও সংবাদ প্রকাশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা সংবাদ প্রকাশ না করাই ভালো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নের বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতাধীন।

 

স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথাও তুলে ধরেন তিনি।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।

 

সংগঠনের সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

২

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৩

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

৪

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

৫

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

৬

ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ ভরি স্বর্ণালংকারসহ লুট ১০ লাখ টাকার মালামাল

৭

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

৮

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

৯

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১০

শ্রীমঙ্গলে তরমুজ চাষের নতুন সম্ভাবনা, আগামী মৌসুমে ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা

১১

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে

১৩

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

১৪

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১৫

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

১৬

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৭

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

১৮

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

১৯

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

২০