সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

ভ্যান গাড়ি ঘিরে বালুখালী ক্যাম্পে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে চলাচল করা ভ্যান  গাড়ি থেকে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে একটি কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয় ও রোহিঙ্গাদের অভিযোগ, আকবর আহমদ ও তাঁর ছেলে জাহাঙ্গীর আমলের নেতৃত্বে ওই সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে।

 

অভিযোগ রয়েছে, ক্যাম্পটিতে প্রায় একশত ভ্যান  গাড়ি অবৈধভাবে চলাচল করছে। এসব গাড়ির চালকদের কাছ থেকে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হচ্ছে বলে কয়েকজন রোহিঙ্গা অভিযোগ করেছেন।

 

তাঁদের দাবি, পুলিশকে দেওয়ার কথা বলে এসব টাকা নেওয়া হয়। নির্ধারিত মাসিক টাকা পরিশোধ না করলে ক্যাম্পের ভেতরে গাড়ি চালাতে বিভিন্নভাবে বাধার মুখে পড়তে হয়। ফলে টাকা দেওয়ার বিনিময়েই ক্যাম্পের ভেতরে গাড়ি চালানোর সুযোগ মিলছে বলে অভিযোগ তাঁদের।

 

কয়েকজন রোহিঙ্গা জানান, দীর্ঘদিন ধরে এভাবে টাকা আদায় করা হলেও ভয়ে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

অভিযোগের বিষয়ে ক্যাম্প-১১-এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নাহিদুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে কোনো গাড়ির লাইন ব্যবহার করতে দেয় না পুলিশ। কোনো পুলিশ সদস্য এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

তবে ক্যাম্পে অবৈধভাবে ভ্যান  গাড়ি চলাচল এবং কথিত সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।

 

অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে উদ্বোধন হলো সান্তাহার জংশনের ফুটওভার ব্রিজ, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

২

কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

৩

উৎসবমুখর পরিবেশে বোদায় অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’

৪

নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে  ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

৫

ভ্যান গাড়ি ঘিরে বালুখালী ক্যাম্পে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

৭

পরিবহন নৈরাজ্য বন্ধে ত্রিপক্ষীয় ঐক্যের ডাক হুমায়ুন কবিরের

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না!

৯

সোনাতলায় স্কুল থেকে ফ্যান চুরি তথ্য দিলে মিলবে পুরুষ্কার

১০

পাট রপ্তানিতে ফিরছে সুদিন, দুই মাসে আয় বেড়েছে ৩৭ শতাংশ

১১

কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু

১২

বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

১৩

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

১৪

৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক

১৫

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১৬

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

১৭

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

১৮

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

১৯

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

২০