ডেস্ক রিপোর্ট:
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের অত্যাধুনিক এই টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হয়।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দেশের দ্বিতীয় বৃহত্তম এই টার্মিনাল চালু হওয়ায় পর্যটন নগরীতে আগত দেশি-বিদেশি ভ্রমণকারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

টার্মিনাল ব্যবহারকারী যাত্রীরা এর আধুনিক পরিবেশ ও উন্নত সেবাব্যবস্থার প্রশংসা করেছেন। তারা জানান, আগের তুলনায় ভোগান্তি ও হয়রানি অনেকাংশে কমেছে। দ্রুত লাগেজ খালাসের পাশাপাশি সুপরিসর লাউঞ্জে অপেক্ষার সুযোগও তৈরি হয়েছে।

দেশীয় বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই টার্মিনালটি সাজানো হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, সুপরিসর প্রস্থান ও আগমন হলের পাশাপাশি দৃষ্টিনন্দন বোর্ডিং লাউঞ্জে বিশ্বমানের প্রায় সব ধরনের সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের বলেন, আধুনিক ব্যাগেজ বেল্ট ও খোলামেলা কাঠামোর কারণে আগের মতো অতিরিক্ত ভিড় ও গাদাগাদির অস্বস্তিকর পরিস্থিতি থেকে যাত্রীরা মুক্তি পেয়েছেন।

যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা এবং হয়রানি রোধে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরটিতে কঠোর ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ জানান, আনসার, বাংলাদেশ বিমানবাহিনী, এপিবিএন এবং বেবিচকের নিজস্ব নিরাপত্তা উইংসহ প্রায় ১৬টি বিভাগ ও সংস্থার সদস্যরা যৌথভাবে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর মাসে টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। তবে এর আগেই সোমবার থেকে সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট নতুন ভবন থেকে পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া আগামী মাস থেকেই সমুদ্রতীরবর্তী এই রানওয়ে ব্যবহার করে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরুর প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে উদ্বোধন হলো সান্তাহার জংশনের ফুটওভার ব্রিজ, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

২

কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

৩

উৎসবমুখর পরিবেশে বোদায় অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’

৪

নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে  ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

৫

ভ্যান গাড়ি ঘিরে বালুখালী ক্যাম্পে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

৭

পরিবহন নৈরাজ্য বন্ধে ত্রিপক্ষীয় ঐক্যের ডাক হুমায়ুন কবিরের

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না!

৯

সোনাতলায় স্কুল থেকে ফ্যান চুরি তথ্য দিলে মিলবে পুরুষ্কার

১০

পাট রপ্তানিতে ফিরছে সুদিন, দুই মাসে আয় বেড়েছে ৩৭ শতাংশ

১১

কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু

১২

বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

১৩

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

১৪

৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক

১৫

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১৬

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

১৭

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

১৮

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

১৯

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

২০