সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ: ক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরীকে তার বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরী তাসমিন আরা (১৭) ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের বাসিন্দা। স্থানীয় বাঙালি যুবক মোস্তাফিজ (২২) একই এলাকার বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, তাসমিন আরার সঙ্গে মোস্তাফিজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভোরে মোস্তাফিজ ও তার এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে তাসমিনকে স্থানীয় একটি আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭ জাদিমুড়া সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় এসআই (নিঃ) নিপুন মজমুদার নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ এপিবিএনের একটি দল অভিযান চালায়। পরে বি/৩ ব্লকে স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এপিবিএন জানায়, কিশোরীর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন বলে জানান। পরে রোববার রাত ৯টা ৪০ মিনিটে তাসমিন আরাকে তার বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে উদ্বোধন হলো সান্তাহার জংশনের ফুটওভার ব্রিজ, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

২

কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

৩

উৎসবমুখর পরিবেশে বোদায় অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’

৪

নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে  ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

৫

ভ্যান গাড়ি ঘিরে বালুখালী ক্যাম্পে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

৭

পরিবহন নৈরাজ্য বন্ধে ত্রিপক্ষীয় ঐক্যের ডাক হুমায়ুন কবিরের

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না!

৯

সোনাতলায় স্কুল থেকে ফ্যান চুরি তথ্য দিলে মিলবে পুরুষ্কার

১০

পাট রপ্তানিতে ফিরছে সুদিন, দুই মাসে আয় বেড়েছে ৩৭ শতাংশ

১১

কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু

১২

বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

১৩

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

১৪

৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক

১৫

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১৬

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

১৭

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

১৮

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

১৯

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

২০