মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবী যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন উপজেলা হলরুমে ভ্রাম্যমান আদালতের এই রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জসিম উদ্দিন (৩০)কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, আমিনুল ইসলাম (৪১) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মারুফ হোসেন (৩০) ৬ মাসের কারাদণ্ড, মোঃ রাজা (১৯) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের পিতা নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন,জয়পুরহাট জেলার তাজবিবি থানার পূর্বখাসভাট্রা গ্রামের আনিসুল রহমানের ছেলে আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের ফরিদ আলীর ছেলে মারুফ হোসেন, রাজশাহী জেলার বাগাইড় থানার আলাইপুর গ্রামের মৃতঃ আশরাফ আলীর ছেলে রাজা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে রোববার রাতে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন মাদক সেবীদের এ রায় ধার্য করেন ।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ( এস আই) ছানোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে চারজন মাদকসেবীদের আটক করা হয়। দন্ডপ্রাপ্ত চারজনকে করাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে উদ্বোধন হলো সান্তাহার জংশনের ফুটওভার ব্রিজ, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

২

কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

৩

উৎসবমুখর পরিবেশে বোদায় অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’

৪

নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে  ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

৫

ভ্যান গাড়ি ঘিরে বালুখালী ক্যাম্পে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

৭

পরিবহন নৈরাজ্য বন্ধে ত্রিপক্ষীয় ঐক্যের ডাক হুমায়ুন কবিরের

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না!

৯

সোনাতলায় স্কুল থেকে ফ্যান চুরি তথ্য দিলে মিলবে পুরুষ্কার

১০

পাট রপ্তানিতে ফিরছে সুদিন, দুই মাসে আয় বেড়েছে ৩৭ শতাংশ

১১

কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু

১২

বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

১৩

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

১৪

৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক

১৫

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১৬

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

১৭

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

১৮

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

১৯

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

২০