সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টিনশেড ঘর থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি হওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্তে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলে। কর্তৃপক্ষের দাবি, গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় চোরেরা স্কুলে প্রবেশ করে ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬সেপ্টেম্বর শনিবার সকালে স্কুলের কর্মচারীরা বিষয়টা জানতে পেরে কর্তৃপক্ষকে জানালে স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বলেন, “সকালে কর্মচারীরা এসে দেখতে পান টিনশেড ঘরে থাকা ছয়টি ফ্যান নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর আগেও আমাদের স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, “চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে সহযোগিতার জন্য স্কুলের পক্ষ থেকে মাইকিং করা হবে। কেউ নির্ভরযোগ্য তথ্য দিয়ে চোর শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, “স্কুল কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
No tags found for this post.
মন্তব্য করুন