বিজয় কর রতন, কিশোরগঞ্জ, প্রতিনিধি :
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ইমেজ সংকটে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল

বিজয় কর রতন, কিশোরগঞ্জ, প্রতিনিধি : কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চাইনিজ কুড়াল হাতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় জলমহাল দখলকে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের একটি ভিডিও ফুটেজে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরকে চাইনিজ কুড়াল হাতে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে সৈয়দ তাওকিরের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার এজেন্টসহ বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে।

তবে এসব অভিযোগগুলোর বিষয়ে সৈয়দ তাওকিরের বক্তব্য জানতে চাইলে তিনি অঅভিযোগ অস্বীকার করে দাবি করেন সংঘর্ষের ঘটনা থামানোর জন্য আরেকজনের হাত থেকে চাইনিজ কুড়ালটি নিয়ে তিনি প্রতিপক্ষের দিকে এগিয়ে যান।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক মুঠোফোনে বলেন, “বিষয়টি সত্য, আমরা সকলেই অবগত। কিন্তু এ বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারব না।”

অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, “বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এ বিষয়ে আমি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানিয়েছি। জেলা নেতৃবৃন্দ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।”
সৈয়দ তাওকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংঘর্ষের ভিডিও নিয়ে এখন জেলা ছাত্রদলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এবিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ মুঠোফোনে এ প্রতিনিধি-কে জানান, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ তাওকিরদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু সে জড়িত কি-না / তার হাতে চাইনিজ কুড়াল ছিল কি-না এবিষয়ে আমি এখনো অভিযোগ পাইনি, ছাত্রদল কখনো সন্ত্রাসীদের সাথে নিয়ে রাজনীতি করেনা। অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

২

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

৩

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

৪

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

৫

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

৬

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

৭

সাপের কামড়ে আইসিইউতে রাবি শিক্ষার্থী, প্রশাসন ভবন ঘেরাও

৮

ইমেজ সংকটে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল

৯

বাগেরহাটের মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক ৩

১০

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১১

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যের ডাক জাহিদ-খৈয়মের

১২

২৬ লাখ টাকাসহ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিল্যাব কর্তৃপক্ষ

১৩

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১৪

ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

১৫

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

১৬

রংপুরে মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু

১৭

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৯৭ হাজার টাকার মাদকদ্রব্য আটক।

১৮

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা

১৯

অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

২০