মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের বাজারের পাশে গিরিশপুর এলাকায় মঙ্গলবার দুপুরে আনুমানিক ১২:৩০ মিনিটে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে নূর হোসেন মিয়া বাড়ি ও পরে পার্শ্ববর্তী দিলীপ চৌধুরীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই দুটি বাড়িতে আগুনে ঘর দরজা মালামাল সহ সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে দুটি পরিবারের ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লক্ষ হবে বলে, সদর ইউনিয়ন পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়। প্রাথমিকভাবে জানা যায় ,আগুন লাগার সূত্রপাত ঘটে নূর হোসেন মিয়ার বাড়ি থেকে। বাজার সংলগ্ন গিরিশপুর গ্ৰামের নূর হোসেনর মেয়ে তার ঘরের গ্যাসের চুলার মধ্যে ডিম ভাজি করছিলো সে গ্যাস চালু করে ডিম বসিয়ে কোথায় চলে যায় এসময় প্রতিবেশীরা নূর হোসেনর ঘরে আগুন দেখে ডাক চিৎকার শুরু করে । আজ মঙ্গলবার মিঠামইনের সাপ্তাহিক হাট ছিল। এ সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে মিঠামইন , ইটনা , অষ্টগ্ৰাম ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন কে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন।
এসময় মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করেন। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। তিনি জানান, নূর হোসেন মিয়ার ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা ও দিলীপ চৌধুরীর ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকা।
মিঠামইন ফায়ার সার্ভিস কর্মকর্তা রোস্তম আলী জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করে ভয়াবহ এ আগুন নিভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।
No tags found for this post.
মন্তব্য করুন