ডেস্ক রিপোর্ট:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

দুর্গাপূজায় সাইবার অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

ডেস্ক রিপোর্ট: আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। আগস্ট ২০২৬-এর অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত সভায় দুর্গাপূজার নিরাপত্তাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আইজিপি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই; অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন সায়েদুর রহমান। পাশাপাশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকরভাবে ব্যবহারের আহ্বানও জানান তিনি।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় আগস্ট ২০২৬-এর গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

১

বাসের ট্রলি ব্যাগের গোপন চেম্বার থেকে ৪,৯৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

২

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

৩

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা;

৪

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

৫

বাগেরহাটের রামপালে বাংলা কিউআর কেডে ক্যাসলেস লেনদেন ক্যাম্পেইন

৬

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

৭

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২ টলি গাড়ি জব্দ, ডিলারসহ আসামি ৪

৮

দুর্গাপূজায় সাইবার অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

১০

সবুজায়নের ডাক, মাদকের বিরুদ্ধে শপথ- দিনাজপুর জিলা স্কুলে শিক্ষার্থীদের সচেতনতার বার্তা

১১

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্র থেকে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

১২

মিয়ানমার থেকে ইয়াবার চালান, উখিয়ায় আটক দুইজন

১৩

কালিয়াকৈরে ২৫০০ টাকার সালিশে ছুরিকাঘাত, কামড়ে মাংস ছিঁড়ে ১.৪০ লাখ টাকা লুট

১৪

মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়া থেকে কিশোর উদ্ধার

১৫

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত রবি চৌধুরী, নতুন দায়িত্বে দুই বছর

১৬

স্বর্ণের দামে ভাটা পড়েছে, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

১৯

দেশ হারালো এক নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধাকে, সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক

২০