সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি,সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, চিতলমারী উপজেলা বিএনপির সাঃ সম্পাদক শরিফুল হাসান অপু, কচুয়া উপজেলা বিএনপির সাঃ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম।

সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল,সাঃ সম্পাদক নিয়ামুল কবির রাহুল,কৃষক দলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েল,সাঃ সম্পাদক ফকির তৌহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদিকা নারগীস আক্তার ইভা, সাবেক সহ সভাপতি শিরিনা আক্তার, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনা,
প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের পর ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ৫ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফিলিপাইনের মার্কোস কিংবা ইরানের শাহর মতো জনবিচ্ছিন্ন কোনো স্বৈরাচারই গণ-অভ্যুত্থানের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। বক্তব্যের শেষে তিনি স্পষ্ট জানান, বিএনপির মূল শক্তি বন্দুক, ককটেল বা রিভলবার নয়; দেশের সাধারণ জনগণই দলের মূল চালিকাশক্তি।

বক্তারা আরো বলেন একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পরিকল্পিত ভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। বিএনপি দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

১

বাসের ট্রলি ব্যাগের গোপন চেম্বার থেকে ৪,৯৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

২

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

৩

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা;

৪

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

৫

বাগেরহাটের রামপালে বাংলা কিউআর কেডে ক্যাসলেস লেনদেন ক্যাম্পেইন

৬

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

৭

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২ টলি গাড়ি জব্দ, ডিলারসহ আসামি ৪

৮

দুর্গাপূজায় সাইবার অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

১০

সবুজায়নের ডাক, মাদকের বিরুদ্ধে শপথ- দিনাজপুর জিলা স্কুলে শিক্ষার্থীদের সচেতনতার বার্তা

১১

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্র থেকে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

১২

মিয়ানমার থেকে ইয়াবার চালান, উখিয়ায় আটক দুইজন

১৩

কালিয়াকৈরে ২৫০০ টাকার সালিশে ছুরিকাঘাত, কামড়ে মাংস ছিঁড়ে ১.৪০ লাখ টাকা লুট

১৪

মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়া থেকে কিশোর উদ্ধার

১৫

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত রবি চৌধুরী, নতুন দায়িত্বে দুই বছর

১৬

স্বর্ণের দামে ভাটা পড়েছে, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

১৯

দেশ হারালো এক নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধাকে, সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক

২০