মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক:
৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাত ১১টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন ধর্মজান বিওপির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩১৯/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক

দিনাজপুরে ৩৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

পাঁচ মিনিটের নিয়মে কি বদলে যেতে পারে কাজের অভ্যাস?

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

গঙ্গা চুক্তি নবায়নের আগে ‘বিহারের উদ্বেগ’ বিবেচনায় নেবে ভারত

ডিজিটাল আইডেনটিটি সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

১০

চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগে চট্টগ্রামে ১ জন গ্রেফতার

১১

খুলনায় ভুয়া সাংবাদিক-মানবাধিকার চক্রের ৪ সদস্য আটক

১২

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

১৩

মেধা নয়, মনুষ্যত্বই মানুষের প্রকৃত পরিচয়

১৪

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

১৫

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

১৬

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

১৮

দাগহীন আলু কীভাবে চিনবেন, সংরক্ষণের উপায়

১৯

ঘুম ভাঙতেই শুকিয়ে যাচ্ছে মুখ

২০