মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
২২ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

নেত্রকোনার মদনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে নেত্রকোনা-০৪ আসনের মদন,মোহনগঞ্জ, ও খালিয়াজুরী,ভাটিবাংলার প্রাণ প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবরের নির্দেশে মদন পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি ও মেয়র পদপ্রার্থী

কামরুজ্জামান চন্দন। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬)রাত ৮টা সময় ৮০টা মোটরসাইকেল দিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, মদন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত,পৌর বিএনপির সহসভাপতি মনসুর আকন্দ, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, পৌর শ্রমিক দলের সভাপতি মালম,পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আংগুর,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জার্সাসের) পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক শেখ মোঃ ওমর ফারুক ও বিপ্লবী সদস্য সচিব মোঃ তিতাস (মড়ল) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মদন পৌর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোছাঃ রত্না আক্তার, সাংবাদিকসহ এবং মদন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে।ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হওয়া প্রয়োজন।

 

মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন বলেন,সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার মধ্য দিয়েই একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

 

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, আবাসন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

২

দাবি পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

৩

মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

৪

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

৫

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ

৬

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

৭

আজ বর্ষিয়ান নেতা দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

৯

সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

১১

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

১২

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

১৩

সীমান্তে মাদকবিরোধী অভিযান: পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের ট্যাবলেট উদ্ধার

১৪

কমলগঞ্জে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণকেন্দ্র হবে: শ্রমমন্ত্রী

১৫

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে ;শ্রমমন্ত্রী

১৬

বাংলাদেশ-আলজেরিয়া সহযোগিতা বাড়াতে জ্বালানি, কৃষি ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ

১৭

ইরানের সীমান্তের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান, সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ

১৮

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

১৯

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

২০