ডেস্ক রিপোর্ট :
২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

বাংলাদেশ-আলজেরিয়া সহযোগিতা বাড়াতে জ্বালানি, কৃষি ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ

 

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে জ্বালানির পাশাপাশি কৃষি, সার, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বহুমুখী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।

 

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

 

বৈঠকে ইকবাল হাসান মাহমুদ বলেন, পারস্পরিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রকৌশলী ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের দক্ষতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাব দেন বাংলাদেশের এই মন্ত্রী।

 

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব। দুই দেশের সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে তার সরকারের আগ্রহের কথা জানান তিনি।

 

বৈঠকে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতে, নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

 

এদিকে, সম্প্রতি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সমঝোতার ফলে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

এ ছাড়া বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগও বাড়বে। সংশ্লিষ্ট খাতগুলোতে কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কেও নতুন গতি আসতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, আবাসন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

২

দাবি পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

৩

মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

৪

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

৫

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ

৬

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

৭

আজ বর্ষিয়ান নেতা দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

৯

সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

১১

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

১২

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

১৩

সীমান্তে মাদকবিরোধী অভিযান: পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের ট্যাবলেট উদ্ধার

১৪

কমলগঞ্জে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণকেন্দ্র হবে: শ্রমমন্ত্রী

১৫

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে ;শ্রমমন্ত্রী

১৬

বাংলাদেশ-আলজেরিয়া সহযোগিতা বাড়াতে জ্বালানি, কৃষি ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ

১৭

ইরানের সীমান্তের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান, সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ

১৮

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

১৯

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

২০