আন্তর্জাতিক ডেস্ক:
২০ অক্টোবর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

জাপানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে বাংলাদেশ

 

অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে জাপানের সঙ্গে অন্তত চারটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করেছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও যৌথ অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে মোট আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হলেও প্রাথমিকভাবে চারটির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।

 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সূচি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সফরের দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারকগুলো সই হওয়ার কথা রয়েছে। একই দিন জাপানের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করতে জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জাপানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে থাকবেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিক) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) শীর্ষ প্রতিনিধিরা।

 

এ ছাড়া সফরকালে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

 

শিল্প ও জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাই এবং জাপানের প্রযুক্তিগত সক্ষমতা সরেজমিনে দেখতে চিবা শহরের এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও নিউক্লিয়ার হেডকোয়ার্টার্স পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি নাগোয়া শহরে অবস্থিত টয়োটার গাড়ি উৎপাদন কারখানাও পরিদর্শন করবেন তিনি।

 

সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শিল্প খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

১

কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

২

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

৫

শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে  ‘আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন 

৬

পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, কক্সবাজারে প্রশাসনের বিশেষ অভিযান শুরু

৭

জাপানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে বাংলাদেশ

৮

গাজীপুর-১ আসনে সম্প্রীতির জোয়ার – বাসনে ২০ পূজামণ্ডপে এমপি মুজিবুর রহমানের পরিবার

৯

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান 

১০

সৌদি আরবে হামলার প্রভাবে স্থগিত ফিফা ই-ফাইনাল ২০২৬

১১

মিঠামইনে অতিরিক্তঃ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিল্যান্স টিমের পূজা মন্ডপ পরিদর্শন

১২

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

১৩

রুহিয়ায় মির্জা ফয়সল আমিনের দিনব্যাপী গণসংযোগ

১৪

হকার উচ্ছেদে স্থায়ী সমাধান কোথায়? সিন্ডিকেট বহাল রেখে অভিযান প্রশ্নবিদ্ধ

১৫

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

১৬

​পঞ্চগড়ে দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ মজিদ

১৭

টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

১৮

ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউয়ের প্রস্তুতি, জরুরি ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত

১৯

ডলারের দর ১২৪ টাকা ছাড়ানো ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি

২০