উৎসবমুখর ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ বজায় রেখে পঞ্চগড় সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার ৩৬টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ। সোমবার সন্ধা থেকে মধ্যরাত পর্যন্ত মন্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে সংসদ সদস্যের উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা সহ বস্ত্র উপহার হিসেবে হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য মোঃ শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সোয়েব আলী সবুজ, পঞ্চগড় জেলা মহিলা দলের সহ-সভাপতি জেবুন নেহার, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ, প্রধান সহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী এ, সনাতন ধর্মাবলম্বীরা
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আপনাদের কাছে ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে এসেছি। কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা ও বস্ত্র উপহার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যেন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা আরও বৃহৎ পরিসরে, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে বর্তমান সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। পরিশেষে তিনি পঞ্চগড়ের ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরে সকলকে সম্প্রীতি ও শান্তির মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান।
No tags found for this post.
মন্তব্য করুন