মাগুরা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে  ‘আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন 

 

মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে ‘মোছাঃ আনোয়ারা খাতুন’ ছাত্রীনিবাস এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার কচুয়া গ্রামের দানশীল ব্যক্তি ইকবাল হোসেন কাবিল এর নিজস্ব অর্থায়নে এ ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাড. তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, ছাত্রীনিবাসের অর্থায়নকারী অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা ইকবাল হোসেন কাবিল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মছিহুল আজম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।

কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, ইউপি সদস্য এহসানুল্লাহ মিলন, সাবেক ইউপি সদস্য শেখ মো. শাহজাহানসহ অন্যরা।

এ সময় বক্তারা কলেজের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে বর্তমান সভাপতিসহ অন্য সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দানশীল ইকবাল হোসেন কাবিলের মা মরহুমা আনোয়ারা খাতুনের নামে নিজস্ব অর্থায়নে ৫০ জন ছাত্রী থাকার উপযোগী ছাত্রীনিবাস নির্মাণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

১

কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

২

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

৫

শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে  ‘আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন 

৬

পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, কক্সবাজারে প্রশাসনের বিশেষ অভিযান শুরু

৭

জাপানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে বাংলাদেশ

৮

গাজীপুর-১ আসনে সম্প্রীতির জোয়ার – বাসনে ২০ পূজামণ্ডপে এমপি মুজিবুর রহমানের পরিবার

৯

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান 

১০

সৌদি আরবে হামলার প্রভাবে স্থগিত ফিফা ই-ফাইনাল ২০২৬

১১

মিঠামইনে অতিরিক্তঃ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিল্যান্স টিমের পূজা মন্ডপ পরিদর্শন

১২

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

১৩

রুহিয়ায় মির্জা ফয়সল আমিনের দিনব্যাপী গণসংযোগ

১৪

হকার উচ্ছেদে স্থায়ী সমাধান কোথায়? সিন্ডিকেট বহাল রেখে অভিযান প্রশ্নবিদ্ধ

১৫

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

১৬

​পঞ্চগড়ে দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ মজিদ

১৭

টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

১৮

ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউয়ের প্রস্তুতি, জরুরি ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত

১৯

ডলারের দর ১২৪ টাকা ছাড়ানো ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি

২০