অতিরিক্তঃ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের জেলা ভিজিল্যান্স টিমের সদস্যগন মিঠামইনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ই অক্টোবর) , দুপুর ১২ টায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম মিঠামইনে আসলে , মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের স্বাগত জানান। মিঠামইন সদরে ৩ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। সরকার হাটি দূর্গা মন্দির, কুলিয়াপাড়া দূর্গা মন্দির, বড় হাঁটি দূর্গা মন্দির পরিদর্শন শেষে । মন্দিরের পরিবেশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তুষ প্রকাশ করেন। পূজা মন্দিরের আয়োজকদের ধন্যবাদ জানান। মিঠামইনে পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ দিদারুল ইসলাম ( সিনিয়র সহকারী পুলিশ সুপার, অষ্টগ্ৰাম সার্কেল) , মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া,(সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি) , মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মিঠামইন), মোঃ শাহেরীল আলম তপন ( সভাপতি মিঠামইন বাজার বনিক সমিতি) , মোঃ মাজহারুল ইসলাম ( উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) , বাবু উত্তম কুমার দাস ( সাধারণ সম্পাদক উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট মিঠামইন) , মোঃ রোস্তম আলী ( উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা) , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ ১০ সদস্যের জেলা ভিজিল্যান্স টিমের সদস্যগন উপস্থিত ছিলেন। পরে অষ্টগ্ৰাম ইটনা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের জন্য রওনা দেন ।
No tags found for this post.
মন্তব্য করুন